ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে বাসচাপায় প্রাণ প্রাণ হারালেন একাত্তর টেলিভিশনের সাংবাদিক

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় প্রাণ হারিয়েছেন একাত্তর টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর। বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। একাত্তর টেলিভিশনের সিনিয়র বার্তা প্রযোজক মাসুম বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বিকেলে যমুনা ফিউচার পার্কের সামনে গোপাল সূত্রধরের মোটরসাইকেলকে চাপা দেয় একটি বাস। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এদিকে জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘যমুনা ফিউচার পার্কের সামনে বাসচাপায় মোটরসাইকেলে থাকা ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর মারা গেছেন... পথচারী মারা গেলে সিটি করপোরেশন ওভার বা আন্ডারপাস বানায়, মোটরসাইকেল আরোহীকে বাসচাপায় হত্যা করা হলে কি বানাবে সিটি করপোরেশন?’

ads
ads
ads

Our Facebook Page